বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, আলোচনায় হামজা-শমিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

Spread the love

আজ রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ফিফা প্রীতি ম্যাচ হলেও এটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। বাংলাদেশের জন্য ম্যাচটি ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের যাচাইয়ের সুযোগ, আর নেপালের জন্য এটি ইংলিশ প্রিমিয়ার লিগ-অভিজ্ঞ হামজা চৌধুরীর বিপক্ষে প্রথমবার মাঠে নামার উত্তেজনা।

নেপালের অধিনায়ক কিরণ চেমজং, যিনি বাংলাদেশ পুলিশ এফসির খেলোয়াড়, ম্যাচের আগের দিন বলেন, “সেপ্টেম্বরে হামজাকে পাইনি, এবার ঢাকায় তাঁর বিপক্ষে খেলতে পারব—পুরো দলই দারুণ রোমাঞ্চিত।”

নেপালের বর্তমান দলে আটজন ফুটবলার রয়েছেন যারা বাংলাদেশের ক্লাব ফুটবলে খেলেন। কোচ হরি খাড়কা, যিনি একসময় ব্রাদার্স ইউনিয়নের ফুটবলার ছিলেন, বলেন, “হামজা ও শমিত যোগ দেওয়ায় বাংলাদেশের শক্তি বেড়েছে, তবে আমরা হামজাকে মাথায় রেখে প্রস্তুত।”

বাংলাদেশের সর্বশেষ জয় নেপালের বিপক্ষে ২০২০ সালের ১৩ নভেম্বর। সেপ্টেম্বরে কাঠমান্ডুতে শেষ সাক্ষাৎ হয়েছিল ড্র-তে। এবার জয়ের আশায় দলনেতা জামাল ভূঁইয়া বলেন, “নেপালের সঙ্গে জিততেই হবে। আগের দুই ম্যাচে কাছাকাছি গিয়েছি, এবার জয়ই লক্ষ্য।”

ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনায় রয়েছেন হামজা চৌধুরী ও কানাডা থেকে ফেরা শমিত সোম। কোচ হাভিয়ের কাবরেরা জানান, “নেপালের বিপক্ষে ম্যাচটা ভারতের ম্যাচের আগে নিজেদের যাচাইয়ের সুযোগ। জয় পেলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানার জয়জয়কার ও বিশাল ব্যবধানে এগিয়ে

রুমিন ফারহানার পক্ষে থাকায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত

গণঅভ্যুত্থান স্মরণে ম্যারাথন: যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ

বিচারপতিদের অপসারণের ক্ষমতা আবার ফিরে পেলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

নির্বাচন ইস্যুতে আজ জাপার কেন্দ্রীয় সভা ঢাকায়

জামায়াতে ইসলামীর জোট থেকে নির্বাচন করবে এনসিপি

বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার

শাকিব খানের ছবিতে ভাগ্য ফিরেছে বিদেশি যে নায়িকাদের

ফ্যামিলি কার্ডের জন্য ১৪টি ওয়ার্ড বাছাই করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মচারী চাকরি ফিরে পাচ্ছেন