মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দিনে গালাগালি, রাতে ধর্ণা — ‘আপসহীন’ নেতাদের আচরণে ক্ষোভ আব্দুল কাদেরের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপিকে নিয়ে দিনের বেলায় বেফাঁস মন্তব্য করে, আবার রাতের বেলায় তাদের নেতাদের বাসায় ধর্ণা দেয়— এমন অভিযোগ তুলেছেন গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়েন, বিএনপিকে নিয়ে নানা মন্তব্য করেন; আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন!”

কাদেরের দাবি, তথাকথিত ‘আপসহীন’ এক নেতা ও তার ‘ইমাম’ গত ১৫ দিনে ২০টি আসনের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বাসায় তিনবার বৈঠক করেছেন এবং একবার মির্জা ফখরুল ইসলামের বাসায় গিয়েছেন।

তিনি আরও লিখেছেন, আসন সমঝোতায় ভালো দরকষাকষির কৌশল হিসেবেই এসব নাটকীয় মন্তব্য করা হচ্ছে। “গণ-অভ্যুত্থানের পর পুরনো দলগুলো তরুণদের জায়গা দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখন তারাই সিট ভাগাভাগির জন্য বড়দের দরজায় বসে আছে,” বলেন কাদের।

আব্দুল কাদের অভিযোগ করেন, “বন্ধু বলে ব্ল্যাকমেইল, আবার অন্যদিকে মাইনাসের রাজনীতি— দল কুক্ষিগত করে রেখেছে কিছু মানুষ। নিজের আসন নিশ্চিত হলে তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই।”

তিনি জানান, ২০টি আসনের দাবিতে দেওয়া তালিকা এখন প্রকাশ না করলেও দলের অভ্যন্তরীণ অবস্থাই বলে দেয়— মাইনাস রাজনীতি ও কোরামবাজির কারণে দলের কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রায় প্রমাণ করেছে—আইনের ঊর্ধ্বে কেউ নয়: প্রধান উপদেষ্টা

নবম পে-স্কেল: জুলাই থেকেই মিলবে পুরো মূল বেতন

ভয়াবহ ফাউল করেও ছাড় পেলেন মেসি, নেট দুনিয়ায় তুমুল ঝড়

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আহত: হেগসেথ

অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরলেন তামিম ইকবাল, ব্যাট হাতে হাঁকালেন ছক্কা

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিতের ঘোষণা

ছেলেকে আটকের জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার

রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়