মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিগগিরই প্রার্থী তালিকা দেবে জামায়াত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুব শিগগিরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে জামায়াতে ইসলামী। মঙ্গলবার ভোরে বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা প্রায় এক বছর আগে থেকেই আঞ্চলিকভাবে প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছি। যেহেতু একা নির্বাচন করছি না, দেশ ও জাতির স্বার্থ বিবেচনা করেই সময়মতো কেন্দ্র থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

জামায়াতের আমির আরও বলেন, “আমি আমির হিসেবে নির্বাচিত হইনি; সহকর্মীরা আমার ওপর দায়িত্ব অর্পণ করেছেন। দেশ ও দ্বীনের খেদমতে এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য দোয়া চাই।”

এসময় প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক মতভেদ দূর করতে আলোচনায় বসার পক্ষে মত দেন, বলেন, “গণতন্ত্রে মতপার্থক্য থাকতে পারে, তবে মতবিরোধ থাকা উচিত নয়।”

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যান। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার দেশে ফেরেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতির গানে আগুন

ছাত্রদলকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: এ্যানি

ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলাদেশ ইস্যুতে কলকাতায় উত্তেজনা, জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে: শিক্ষামন্ত্রী

আকাশে ইঞ্জিন বিকল বোয়িং বিমানের, ভয়াবহ দুর্ঘটনা এড়ালেন পাইলটরা

ঢাবি অধ্যাপক ড. এরশাদ হালিম সাময়িকভাবে বরখাস্ত

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার