সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন চার্লস কস্তে মারা গেছেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

Spread the love

ফরাসি ট্র্যাক সাইক্লিস্ট চার্লস কস্তে, বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন, ১০১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি

কস্তে ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকের ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে স্বর্ণপদক জেতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তিনি প্রতিশ্রুতিশীল সাইক্লিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। যুদ্ধ শেষে ১৯৪৭ সালে ফ্রান্সের জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন এবং লন্ডন অলিম্পিকে সেমিফাইনালে ব্রিটেন ও ফাইনালে ইতালিকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সম্প্রতি তিনি প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মশালবাহকের দায়িত্ব পালন করেছিলেন। কস্তে এই মুহূর্তকে নিজে “সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি” হিসেবে স্মরণ করেছিলেন। গত জানুয়ারিতে হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট আগনেস কেলেতির মৃত্যুর পর কস্তে ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত অলিম্পিক চ্যাম্পিয়ন।

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন চার্লস কস্তে মারা গেছেন। খেলাধুলায় তিনি রেখে গেছেন সমৃদ্ধ এক ঐতিহ্য।”

সর্বশেষ - অপরাধ