সোমবার , ৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এই শীতে ১০ দফা শৈত্যপ্রবাহের আশঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ণ

Spread the love

এবারের শীত মৌসুমে দেশজুড়ে কনকনে ঠান্ডায় কাবু হতে পারে মানুষ। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে যেতে পারে।

নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান,
“জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। সাগরে ২–৪টি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এখন থেকেই তাপমাত্রা ক্রমেই কমবে, তবে দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে।”

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিনে সূর্যকিরণ মিলবে ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা পর্যন্ত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মনোনয়ন আপিল শুনানির পঞ্চম দিন, ২৮১–৩৫০ নম্বর আপিল আজ

চীনের বাণিজ্যিক জোটে যেতে প্রস্তুত বাংলাদেশ

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ: ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে বাংলাদেশি জাহাজের যাত্রা শুরু

সিলেটে ৪.৩ মাত্রার মৃদু ভূমিকম্প: আতঙ্কে সীমান্তবাসী

ডেনমার্কের পুনর্ব্যক্ত সমর্থন, বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণে

জবি মাদকবিরোধী ফোরামের নেতৃত্বে অমৃত-জীবন, সহ-সভাপতি রাদিয়া

গোমতী নদীর পানি বৃদ্ধি: কুমিল্লার বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক

শিক্ষকদের আন্দোলনে স্থবির বার্ষিক পরীক্ষা কার্যক্রম

উত্তরবঙ্গের ঐতিহাসিক জাপার দুর্গে জামায়াতের আগমন