সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১০ নভেম্বরের পরই দেশে নামবে শীত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ

Spread the love

চলতি নভেম্বর মাসের মধ্যেই দেশে জেঁকে বসতে পারে শীত। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানা গেছে, আগামী ১০ নভেম্বর থেকেই উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু হবে এবং মাসের শেষ দিকে তা সারাদেশে ছড়িয়ে পড়বে

রবিবার (২ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসব আবহাওয়াজনিত কারণে মাসের শুরু থেকেই শীতের অনুভূতি বাড়বে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে, এবং দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১০ নভেম্বরের পর থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে শীতের আগমন ঘটবে, যা পরবর্তীতে ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়বে

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ডিসেম্বরের প্রথমার্ধেই রাজধানীতে শীত ভালোভাবে অনুভূত হবে। তিনি বলেন, “এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত করতে যুদ্ধ চলবে’

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ: ৪ সংবাদকর্মী আহত

ঢাকা দক্ষিণ সিটিতে অভিযানে মরছে না মশা, উপায় খুঁজতে কমিটি

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

আমিরাতের ভিসা জটিলতায় অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

হাসিনার মৃত্যুদণ্ডে জনগণের রায় প্রতিফলিত হয়েছে: রুমিন ফারহানা

ভোটকেন্দ্রে ২৪ ঘণ্টা পাহারার আহ্বান, রেজাল্ট শিট ছাড়া কেন্দ্র ছাড়বেন না: শামা ওবায়েদ

শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরার নির্দেশ, গেজেট প্রকাশ

ভেনেজুয়েলার নৌযানে দ্বিতীয় দফায় মার্কিন হামলার অনুমোদন