সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফার্মগেট দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন শরীয়তপুরে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে, রবিবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শত শত মানুষ অংশ নেন।

নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় ভাড়া থাকতেন।

প্রসঙ্গত, রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন পথচারী আবুল কালাম আজাদ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনের পাশে বাংলাদেশের অবিচল সংহতি ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো সময় ঘোষণা

বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

রমনা থানার পুলিশ গাড়িতে আগুন, হতাহতের ঘটনা নেই

জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে: রুমিন ফারহানা

জনগণের রাষ্ট্র গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

প্রবাসীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ‘জনতার প্রবাসী’র শুভেচ্ছা

পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশনা প্রধানমন্ত্রী

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ: গোলাম পরওয়ার

৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টার বড় চালান চট্টগ্রাম বন্দরে