শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ফেব্রুয়ারিতে ধানের শীষ বিজয়ী হবে: হুমায়ূন কবির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেছেন, মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি বিজয়ী হবে এবং তারেক রহমানের নেতৃত্বে দল রাষ্ট্রক্ষমতায় যাবে।

শুক্রবার যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে কি-না এমন প্রশ্নে হুমায়ূন কবির বলেন, কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না। তবে বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়ে করণীয় সম্পর্কে অবহিত হয়েছেন। তিনি জানান, লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নির্দেশ দেয়া হয়েছে।

পিআর ও গণভোট বিষয়ে জনগণের উদ্বেগের প্রসঙ্গে হুমায়ূন কবির বলেন, মানুষ আগ্রহ নিয়ে ভোট দিতে চাইছে, কারণ ১৭ বছর পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।

তিনি আরও জানান, কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন এবং তাঁর নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

মাজার জিয়ারতকালে হুমায়ূন কবিরের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সিলেট জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। এর আগে দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ যুবক: মানব পাচারচক্রের বিরুদ্ধে পদক্ষেপ শুরু

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা নয়, ডিসেম্বরেই নির্বাচন চাই: তারেক রহমান

উত্তরের তিন জেলায় তারেক রহমানের নির্বাচনী সফর

গণতন্ত্র ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু

আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস

আল হিলালে যাচ্ছেন মার্তিনেল্লি, রেকর্ড ট্রান্সফারের পথে আর্সেনাল

দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নির্বাচন ইস্যুতে আজ জাপার কেন্দ্রীয় সভা ঢাকায়

দুর্নীতি জামায়াতের চরিত্রের সঙ্গে যায় না: ডা. শফিকুর রহমান