বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থি।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এ স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এ মাটিতে আর সফল হবে না। বাংলাদেশের কওমী, সুন্নী, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক বন্ধনে যুক্ত—এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে।’

বিভাজনের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের আহ্বান ধ্বনিত হয়েছিল, সে বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, সুরক্ষা—বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব।’

সবশেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য দরজা খোলা রাখি, যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে। এ দেশ কারও শত্রুতা নয়—এই দেশ সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তির দাবিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ চালু: ৫ মিলিয়ন ডলারে মিলবে মার্কিন নাগরিকত্ব?

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে

কালিয়াকৈরে পুলিশের অভিযান: ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ

চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করছে ভারত : পররাষ্ট্র উপদেষ্টার

ভূমিকম্পে সাতটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সাবস্টেশন সাময়িক বন্ধ

লোকসানে ডুবছে রেলওয়ে, নেই সংস্কারের উদ্যোগ

রোহিঙ্গা সংকট বহুমাত্রিক, একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: অধ্যাপক ইউনূস

রিজওয়ানা হাসান: পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে

ইরানে ইসরায়েলি বিমান হামলা: কাশানের গুরুত্বপূর্ণ রেলসেতু ধ্বংস ও ২ জন নিহত