মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে স্বাক্ষর ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ণ

Spread the love

হামাস ও ইসরায়েলের মধ্যে বহু প্রতীক্ষিত শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে বিশ্বের প্রায় ৩৫ জন নেতা এই ঐতিহাসিক চুক্তির সাক্ষী হন।

চুক্তিতে ট্রাম্প ছাড়াও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা স্বাক্ষর করেন।

গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী হামাস-ইসরায়েল সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যেই এই শান্তিচুক্তি সম্পন্ন হয়।

চুক্তি সইয়ের পর ট্রাম্প বলেন, “আজ আমরা শুধু এক যুদ্ধের সমাপ্তি ঘটালাম না, বরং মধ্যপ্রাচ্যের জন্য নতুন ইতিহাস লিখলাম। এটি শান্তির নতুন ভোর।”

তিনি আরও জানান, গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তায় ধনী দেশগুলো বড় অঙ্কের অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে গাজাকে অস্ত্রমুক্ত করার এবং সৎ বেসামরিক প্রশাসন গঠনের শর্তও দিয়েছেন ট্রাম্প।

শান্তিচুক্তি বাস্তবায়নে “বোর্ড অব পিস” নামে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের পরিকল্পনাও ঘোষণা করেন তিনি, যা গাজায় শান্তি ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে।

জিম্মি মুক্তির প্রসঙ্গে ট্রাম্প আবেগঘনভাবে বলেন, “ভালোবাসা ও বেদনার এমন দৃশ্য আমি আগে দেখিনি—এটাই প্রমাণ করে মানবতা এখনো বেঁচে আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত