সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। রবিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীতে জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা কামনা করে জামায়াত।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কারস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান ও অন্যান্য নেতা।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ–জার্মানি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে পৃথক এক ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, সেনাবাহিনীর কয়েকজন সদস্যের অপরাধের দায় পুরো বাহিনীর ওপর বর্তানো উচিত নয়। তিনি অভিযুক্তদের বিচারে সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বচ্ছ ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া প্রত্যাশা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও স্কুল ড্রেস: জুলাইয়ে শুরু হচ্ছে বিশেষ প্রকল্প

হরমুজ প্রণালি খুলতে ইরান-ওমান আলোচনা: শুক্রবার অন্তর্বর্তী সমঝোতার সম্ভাবনা ৫০-৫০

ট্রাম্পপুত্রের প্রতিষ্ঠানের ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী

সিলেটে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের উদ্বোধন

এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদ!

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল: একুশের চেতনায় ভাসছে দেশ

তীব্র তাপে আরব বিশ্বের পাঁচ দেশে ভয়াবহ দাবানল

রফতানিতে শুল্ক ছাড়, মিত্রদের জন্য মার্কিন উপহার

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ১০ যানবাহনের সংঘর্ষ, কয়েকটি গাড়িতে আগুন