সোমবার , ৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

Spread the love

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে তাকে সভাপতি ঘোষণা করা হয়। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।

গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি কোটায় ২ জনসহ মোট ২৩ জন পরিচালক তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে জেলা ও বিভাগ কোটায় ১০ জন, ঢাকার ক্লাব কোটায় ১২ জন এবং সাবেক ক্রিকেটার ও সরকারি সংস্থার কোটা থেকে ১ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

পরিচালকদের ভোটেই বিসিবি সভাপতি নির্বাচিত হন। তবে বুলবুল ছাড়া আর কেউ প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই বোর্ডের শীর্ষ পদে আসীন হলেন।

এর আগে অন্তর্বর্তীকালীন সময়ে এনএসসি মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবার প্রথমবার নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বোর্ডের নেতৃত্বে এলেন এই সাবেক অধিনায়ক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

বান্দরবানের পাহাড়ধস: শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা: তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরে

পাকিস্তানের দুই সুপ্রিম কোর্ট বিচারপতির পদত্যাগ

বিশেষ মেধাসম্পন্নদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান প্রধান উপদেষ্টা