শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিউইয়র্কে জাতীয় পরিচয়পত্র ইস্যুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ণ

Spread the love

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামকে এনআইডি কার্ড প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ৩ অক্টোবর।

নিউইয়র্কে বাংলাদেশের কন্স্যুলেট অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসীরা এবার ডাকযোগে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে বাংলাদেশে অবস্থান করলেও তারা ভোট দিতে পারবেন না এবং নির্বাচনে প্রার্থী হবার সুযোগও পাবেন না।

তিনি আরও জানান, বাংলাদেশি পাসপোর্টধারী ও আমেরিকায় জন্মগ্রহণকারি ১৮ বছরের বেশি নাগরিক (২০০৮ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণকারি) এই সুযোগ পাবেন। আবেদন করার সময় জন্মনিবন্ধন ও পাসপোর্টের তথ্য মিল থাকতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশে যারা আবেদন করেছেন, তারা নিউইয়র্ক থেকে পুনরায় আবেদন করতে হবে না।

শীঘ্রই ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা ও লসএঞ্জেলেস কন্স্যুলেট থেকেও এনআইডি কার্ড ইস্যু শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. মোজাম্মেল হক, নির্বাচন কমিশনের উপ-সচিব মোস্তফা হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আবদুর রউফ মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সোয়া কোটি প্রবাসীর মধ্যে ৫০ লাখের বেশি ভোটারযোগ্য, এবং তাদের প্রবাসে থেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হচ্ছে। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতারা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং এটিকে প্রবাসী ভোটাধিকারের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ - অপরাধ