শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইস্রায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানালেন ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস, যার পরপরই গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দি মুক্তি দিতে প্রস্তুত। তবে অস্ত্র সমর্পণের বিষয়টি তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

সংগঠনটি আরও জানিয়েছে, তারা অবিলম্বে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাসের এই ঘোষণাকে “অভূতপূর্ব” প্রতিক্রিয়া হিসেবে দেখছেন ট্রাম্প।

এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, “হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক হলেও এটি বাস্তবে রূপ দিতে হবে।” এরপর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে তিনি ইসরায়েলকে আহ্বান জানান গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে, যাতে জিম্মিদের নিরাপদে মুক্ত করা সম্ভব হয়।

ট্রাম্প সতর্ক করে বলেন, “রবিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে হামাস প্রস্তাবটি মেনে না নিলে, তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।”

এর কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি, তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে বলে জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ