বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগুনের নেপথ্যে হাসিনার ক্ষমতালিপ্সা: ফারুকী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

Spread the love

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বিটিভি, মেট্রো রেলসহ বহু অগ্নিকাণ্ডের পেছনে শেখ হাসিনার ক্ষমতালিপ্সা কাজ করেছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফারুকী লিখেছেন, “আমরা সবাই অনুমান করতাম বিটিভি আর মেট্রোর আগুন না শুধু, গত ১৬ বছরে বহু আগুনের পেছনেই ছিল খুনির ক্ষমতালিপ্সা। ক্ষমতার জন্য পুরো বাংলাদেশ জ্বালিয়ে দিতে হলেও তার অনুতাপ হতো না।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফোনালাপগুলো নিশ্চিত করেছে যে শুধু খুন-গুম নয়, অগ্নিসংযোগের নেপথ্যেও তার হাত ছিল। ফারুকী প্রার্থনা করেন, যেন কোনো দেশের মানুষের ভাগ্যে এমন অভিশপ্ত নেতৃত্ব না আসে।

নিজের নির্মিত চলচ্চিত্র ৮৪০–এর প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, “২০২৩ সালের নভেম্বরে যখন আমরা বস্তি পোড়ানো আর ত্রাণ বিতরণের দৃশ্য শুট করছিলাম, তখনো তিনি ক্ষমতায় ছিলেন। ছবিটি দেখলে বাস্তবতার সঙ্গে আরও অনেক মিল খুঁজে পাবেন।”

সর্বশেষ - অপরাধ