মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন।

রয়টার্স জানায়, পূর্বে কারাদণ্ড ভোগের সময় কারাগারে না থেকে হাসপাতালের ভিআইপি কক্ষে অবস্থান করায় তাকে এ সাজা দেওয়া হয়েছে। আদালত বলেছে, চিকিৎসার অজুহাতে নয় বরং ব্যক্তিগত স্বার্থে তিনি দীর্ঘসময় হাসপাতালে ছিলেন, যা আইনবিরোধী।

৭৬ বছর বয়সী থাকসিনের বিরুদ্ধে এই রায় তার প্রভাবশালী পরিবারের জন্য আরেকটি বড় আঘাত। এর মাত্র ১১ দিন আগে আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদ হারান তার মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পায়েতংতার্ন সিনাওয়াত্রা।

থাকসিন ২০২৩ সালে ১৫ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন। ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতের অভিযোগে তাকে আট বছরের সাজা দেওয়া হলেও রাজকীয় ক্ষমায় তা কমে এক বছরে দাঁড়ায়। কিন্তু জেলে কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থতার কথা বলে তিনি হাসপাতালে ভিআইপি কক্ষে ছয় মাস কাটান, যা দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি করে।

এদিকে নতুন রাজনৈতিক পালাবদলে সংসদে ভোটে প্রতিদ্বন্দ্বী অনুতিন চার্নভিরাকুল প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, ফলে থাকসিনের দল পিউ থাই বড় ধাক্কায় পড়েছে।

সর্বশেষ - অপরাধ