বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অকার্যকর তিন স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

Spread the love

দীর্ঘদিন অচল থাকা তিনটি স্থলবন্দর বন্ধ ও একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, আর বাল্লা স্থলবন্দরের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, দেশের বেশ কয়েকটি স্থলবন্দর অনুমোদিত হলেও অনেকগুলোতেই প্রয়োজনীয় অবকাঠামো বা বাণিজ্যিক কার্যক্রম নেই। এসব বন্দর চালু রাখতে গিয়ে সরকারের অতিরিক্ত ব্যয় হয় এবং করদাতাদের অর্থ অপচয় হয়। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া অনেক স্থলবন্দর প্রত্যাশিত ব্যবসা-বাণিজ্য গড়ে তুলতে ব্যর্থ হয়েছে।

প্রেস সচিব আরও জানান, বর্তমানে অকার্যকর আরও চারটি স্থলবন্দরের বিষয়ে আলোচনা চলছে, যেগুলোর ওপর ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শুধু রোগ নিরাময় নয়, প্রতিরোধে মনোযোগ দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

সেতু ভবনে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরছেন এনসিপিতে?

১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জ্বালানির চাপ বেশিদিন বহন করা সম্ভব নয়: অর্থমন্ত্রী

মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছে

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে পাকিস্তানের ইরান সীমান্ত বন্ধ

বিসিএস প্রার্থীদের জন্য জবির বিশেষ বাস সার্ভিস আজ

রোহিঙ্গা সংকট বহুমাত্রিক, একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: অধ্যাপক ইউনূস