রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ

Spread the love

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নির্ধারিত লক্ষ্য ২৬৯ রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা ৪৮.৪ ওভারে গুটিয়ে যায় ২৩৬ রানে।

টস হেরে ব্যাটিং শুরু করে বাংলাদেশের তরুণরা প্রথম দিকে ধীরগতিতে এগোলেও ছয় ওভারের পর তাল খুঁজে পায়। ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ দ্রুত রান তুলতে শুরু করলেও আসল রানের জোগান আসে তৃতীয় উইকেটে রিজান হোসেন ও কালাম সিদ্দিকীর ১১৭ রানের দুর্দান্ত জুটি থেকে। কালাম ৭৬ বলে ৬৫ রান করে বিদায় নেন।

রিজান সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছালেও ৯৬ বলে ৯৫ রান করে রান আউট হন। শেষ দিকে মোহাম্মদ আব্দুল্লাহর ঝোড়ো ২৯ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসে বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে দাঁড় করায় ২৬৯ রানের বড় স্কোর।

জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল শক্তিশালী—উদ্বোধনী জুটিতে মাত্র ৪৮ বলে আসে ৫৯ রান। কিন্তু মোহাম্মদ আল-ফাহাদের আঘাতে ৩১ বলে ৪০ রান করা আদনান লাগাডিয়েন ফিরলে ব্যাটিংয়ে ছন্দ হারায় তারা। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।

রিজান হোসেন বল হাতেও আলো ছড়ান, তুলে নেন ৫ উইকেট। ফাহাদ নেন ৩ উইকেট এবং স্বাধীন ইসলাম পান ২ উইকেট। অষ্টম উইকেটে সনি ও ব্যান্ডিলের ৫৯ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ২৩৬ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস, আর শিরোপা চলে যায় বাংলাদেশের হাতে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জ হামলার ঘটনায় মাহফুজ আলমের কঠোর নিন্দা

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কাছে দূতাবাসের জরুরি বার্তা

গুজব ছড়াচ্ছে ফ্যাসিস্টের দোসররা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এপ্রিলে জ্বালানির কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় বিএনপির অসন্তোষ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদলের পৃথক বৈঠক

ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামানোর দাবি, নোবেল চান ট্রাম্প

ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত করতে যুদ্ধ চলবে’

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের ন্যূনতম মজুরি ও আইনি সুরক্ষা নিশ্চিতের তাগিদ