শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজা সিটি দখলে নেতানিয়াহুর প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত কৌশলগত শহর গাজা সিটি দখলের পরিকল্পনায় এগোচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থাপিত প্রস্তাবটি দেশটির রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। শুক্রবার (৮ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানায়।

অ্যাক্সিওস–এর প্রতিবেদনে সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, নেতানিয়াহুর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে— “হামাসকে পরাজিত করার লক্ষ্যে গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থাও থাকবে।”

ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য নির্ধারিত এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে অবস্থানরত হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।

ওয়াশিংটন থেকে আল জাজিরা–এর সাংবাদিক শিহাব রাটটানসি জানিয়েছেন, গাজা দখলের এই পরিকল্পনার ইঙ্গিত গত কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর উদ্যোগকে কার্যত সমর্থন দিয়েছেন।

এর এক দিন আগে ফক্স নিউজ–কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে সেখানে নতুন সরকার গঠন নয়, বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়াই লক্ষ্য।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

“রাতের অন্ধকারে নয়, স্বচ্ছ নির্বাচন চাই” — সিইসি নাসির উদ্দিন

নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর তীব্র ঝুঁকি, সতর্কতার তাগিদ

পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে বিএনপি’র দোয়া ও মৌন মিছিল

নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়

মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে তেলের দাম বৃদ্ধি, ব্যারেলপ্রতি ব্রেন্ট অপরিশোধিত তেল ৯২ ডলার

‘জামায়াত বিশ্বাসযোগ্য নয়, তাদের সমর্থন করতে পারি না’: মির্জা ফখরুল

হারিকেন ‘মেলিসা’র তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০