বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় দুই মন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। বুধবার সশস্ত্র বাহিনীর একটি হেলিকপ্টার রাডার থেকে অদৃশ্য হওয়ার কয়েক ঘণ্টা পর এ তথ্য জানানো হয়।

নিহতদের মধ্যে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহপরিবেশমন্ত্রী ইব্রাহিম মুর্তালা মোহাম্মেদ। এছাড়াও নিহত হয়েছেন তিন সেনা কর্মকর্তা ও অন্যান্য যাত্রী।

প্রেসিডেন্ট জন মহামার নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ বলেন, “আমাদের সহকর্মী ও দেশের জন্য জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারকে আমরা সমবেদনা জানাই।”

প্রতিরক্ষামন্ত্রী বোআমাহ চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর পরিবেশমন্ত্রী মুর্তালা ছিলেন পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে।

সর্বশেষ - অপরাধ