রবিবার , ৩ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সাহসী পাঁচ কালের কণ্ঠ সাংবাদিককে সম্মাননা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ

Spread the love

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় মাঠ পর্যায়ে নির্ভরযোগ্য তথ্য, ছবি ও ভিডিও তুলে ধরায় কালের কণ্ঠের পাঁচ সাংবাদিককে সরকার ‘সাহসী সাংবাদিকতা সম্মাননা’ প্রদান করেছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন যুগ্ম সম্পাদক সাঈদ খান, স্টাফ ফটোগ্রাফার লুৎফর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার মাহদী হাসান ও মো. আল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানজুর হোছাইন মাহী। তাদের হাতে সম্মাননাপত্র ও আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

রবিবার ঢাকার তথ্য ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারের সদস্যরাও সম্মাননা পেয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে বাছাইকৃত ১৯২ জন শহীদ, আহত ও সাহসী সাংবাদিক এই সম্মাননায় ভূষিত হয়েছেন। শহীদদের পরিবারকে এক লাখ টাকা এবং আহত ও সাহসী সাংবাদিকদের ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এই অনুদান প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ক্ষুব্ধ হয়ে মাঝপথেই সাক্ষাৎকার ছাড়লেন ট্রাম্প

কর্মকর্তাদের চেয়ে বেশি মহার্ঘ ভাতা বাড়ছে কর্মচারীদের, সর্বোচ্চ ২৫ শতাংশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ: যুদ্ধে রূপ নিতে পারে পরিস্থিতি

প্রমাণ ছাড়া প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরে

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইরানের হামলায় সুর নরম, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর

‘শুধু প্রকৌশলী নয়, ভালো মানুষ তৈরি হোক’: সেনাপ্রধান