শুক্রবার , ১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিয়ানমারে সেনাশাসনের রূপ বদল, অন্তর্বর্তী সরকারের কাছে ‘ক্ষমতা হস্তান্তর’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ

Spread the love

মিয়ানমারের সেনাবাহিনী বৃহস্পতিবার একটি অন্তর্বর্তী বেসামরিক প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে। তবে জান্তাপ্রধান মিন অং হ্লাইংই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের প্রস্ত্ততি হিসেবে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাবাহিনী যে বিশেষ ঘোষণার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছিল, সেটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন এবং নির্বাচন তদারকির জন্য একটি কমিশন গঠন করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এই রদবদল কাগজে-কলমে সীমাবদ্ধ। কারণ মিন অং হ্লাইং এখনও সামরিক প্রধানের দায়িত্ব পালন করছেন এবং রাষ্ট্রের প্রধান ক্ষমতা তার হাতেই রয়ে গেছে।

সরকারি মুখপাত্র জাও মিন তুন জানান, অভ্যুত্থানের পর আরোপিত জরুরি অবস্থার বিধান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে, যা গত তিন বছরে সাতবার বাড়ানো হয়েছিল। তিনি বলেন, আগামী ছয় মাস নির্বাচন আয়োজনের প্রস্তুতির সময় হিসেবে গণ্য হবে।

২০২১ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাতের পর থেকে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত চলছে। সামরিক বাহিনীর দমনপীড়নে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ থাকলেও জান্তা সরকার তা অস্বীকার করে আসছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিজেপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর: দিল্লিতে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন, পার্লামেন্টে তোলপাড়

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে ইসির কড়া নিষেধাজ্ঞা

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, সমীকরণে নতুন মাত্রা

৭ মাত্রার বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সত্য দ্রুত প্রকাশের দাবি: মামুনুল হক

হাসিনার মামলার রায় কেন্দ্র করে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ

পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ভারতের ওপর শুল্ক আরোপের পর পাকিস্তানের সঙ্গে তেলচুক্তি করলেন ট্রাম্প

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: ঈদুল আজহা ৬ জুন