রবিবার , ১৩ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদকে আজ রবিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্লান্তিজনিত সমস্যার কারণে তাকে পর্যবেক্ষণের জন্য মালয়েশিয়ার জাতীয় হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) রাখা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা মাহাথিরের সহযোগী সুফি ইউসুফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

আশা করা হচ্ছে, প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে আজ সন্ধ্যার পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

সম্প্রতি ১০ জুলাই ডা. মাহাথির মোহাম্মদ তার ১০০তম জন্মদিন উদযাপন করেন। এর ঠিক আগের দিন, অর্থাৎ গতকাল তার স্ত্রী ডা. সিটি হাসমাহ আলীর ৯৯তম জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে পুত্রজায়ায় একটি পিকনিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাহাথির। তার ছেলে মোখজানি জানান, আগের দিন আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়া এবং পর্যাপ্ত ঘুম না হওয়ায় মাহাথির ক্লান্ত হয়ে পড়েছিলেন। এরপর সকালে দীর্ঘ সাইক্লিং সেশনে অংশ নেওয়ায় তিনি কিছুটা ক্লান্তি অনুভব করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

ধর্ষণ মামলায় নোবেলকে পাঠানো হলো কারাগারে

রামিসা হত্যা মামলার ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট সিআইডির হাতে

ইন্টারনেট বন্ধ করেও গণহত্যার মাস্টারমাইন্ড জয়: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন সূচনা’

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট পেশ

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই

১৫ আগস্ট উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদা

সৌদি অনুদানে নির্মিত হবে ৮ আইকনিক মসজিদ: ২৪৪ কোটি টাকা দেবে রিয়াদ

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী