বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে চায় সাবেক আইজিপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা, ১০ জুলাই ২০২৫: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একইসাথে তিনি এই মামলায় রাজসাক্ষী হওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দাঁড়িয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্পষ্ট ভাষায় বলেন, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।” জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্বে থাকা এই কর্মকর্তা আরও বলেন, “এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, আমি দায়ী।”

এর কিছুক্ষণ আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১-এ এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

অভিযুক্ত অন্য দুই ব্যক্তি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। উল্লিখিত তিন আসামির মধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই বর্তমানে এই মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের এই স্বীকারোক্তি এবং রাজসাক্ষী হওয়ার আগ্রহ মামলাটির গতিপ্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত