বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

Spread the love

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরিডুবির ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় বুধবার (২ জুলাই, ২০২৫) গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর ছাড়ার প্রায় আধঘণ্টা পর “কেএমপি তুনু প্রতমা জয়া” নামের ফেরিটি ডুবে যায়। জাতীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ফেরিটি ৫০ কিলোমিটার দূরের বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

সুরাবায়া সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৩৮ জনের খোঁজে আজ সকাল থেকে ফের উত্তাল সমুদ্রে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ২২টি যানবাহন ছিল বলে জানানো হয়েছে।

বানিউয়াঙ্গি পুলিশের প্রধান রামা সামতামা পুত্র বলেন, উত্তাল ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার পর অনেককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে এখন পর্যন্ত দুটি টাগবোট ও দুটি ইনফ্ল্যাটেবল বোটসহ মোট ৯টি নৌযান অংশ নিয়েছে। প্রায় ২ মিটার (সাড়ে ৬ ফুট) উচ্চতার ঢেউয়ের মধ্যে রাতভর উদ্ধার কাজ চালিয়েছে দলটি।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম। তবে প্রায়শই সেখানে নিরাপত্তা বিধিনিষেধ মানা হয় না, যার ফলে নৌ-দুর্ঘটনা হরহামেশা ঘটে থাকে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৭.৬%

ভোটকক্ষে দুই গোপন বুথের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি

বানরের আক্রমণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সতর্কতা

জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা

‘তারেক রহমানকে নিয়ে বীরের মতো দেশে ফিরবেন খালেদা জিয়া’

বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

পুলিশ ইউনিট প্রধানদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশ

রোজ গার্ডেন ক্রয়ে অনিয়ম: ৩৩২ কোটি টাকার ক্ষতি তদন্ত করছে দুদক

নতুন চেয়ারম্যান পিএসসির অধ্যাপক মোবাশ্বের