শনিবার , ২১ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রতিরক্ষা ভেদ করে ইরানের ড্রোন হামলায় ‘বিস্মিত’ ইসরায়েল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

Spread the love

ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা ইসরায়েলকে অনেকটা অবাক করেছে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, শনিবার (২১ জুন) ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (এমডিএ) জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে, তবে হতাহত কারও খোঁজ পায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুলসংখ্যক ড্রোন ছুড়েছে, তার মধ্যে বেশির ভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাভা মরুভূমি ও গোলান মালভূমিসহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়।

ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার মতে, গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান হামলার জন্য হাজারের বেশি ড্রোন পাঠায়, যা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ফাইনালে হারের পরও আর্জেন্টিনার দলকে প্রেসিডেন্টের অভিনন্দন

নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা

লোকজনকে দ্রুত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো ছাড়তে বলল ইরান

লাইলাতুল কদর: হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এক মহিমান্বিত রজনী

২০২৭ সালের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ ও মালয়েশিয়া

এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রিত্বের বিপক্ষে বিএনপি

 ফারুক খান গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ক্ষমতায় এলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ পদযাত্রায় পুলিশি বাধা ও সংঘর্ষ