রবিবার , ১৫ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৬ বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ণ

Spread the love

গোপালগঞ্জের গোপীনাথপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ রবিবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল আরমান পরিবহনের একটি বাস। সেটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের উদ্ধারের সময় আরও তিনটি বাস ও একটি প্রাইভেট কারের সঙ্গে এটির সংঘর্ষ হয়। রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ছয়টি গাড়ির এই সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলেই ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর প্রায় ২ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজায় জাতিসংঘের অর্ধেক ত্রাণ মিশন বাধাগ্রস্ত

জনগণের রায় যেন কেউ পাল্টাতে না পারে—সতর্কবার্তা তারেক রহমানের

আজ পবিত্র শবে বরাত: আত্মশুদ্ধি ও ক্ষমার রজনী

সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা ১৩ বাংলাদেশিকে আটক

প্রবাসীদের রেমিটেন্সেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা খাজা আসিফের

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি মঙ্গলবার

ভোটার হলেন কারাবন্দি ইনু–মেনন, অনিচ্ছুক মামুন