রবিবার , ১ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনাকে দিয়েই শুরু হলো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ

Spread the love

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জুলাই গণহত্যা’ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন দল। এর মধ্য দিয়ে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হলো।

রোববার দুপুর ১২টার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন। বাংলাদেশ টেলিভিশনে এই বিষয়ে শুনানি সরাসরি সম্প্রচার করা হয়।

শেখ হাসিনা ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন এই মামলার অন্য দুই আসামি।

জুলাই-আগস্ট মাসজুড়ে সারা দেশে সংঘটিত গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গত ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে।

আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের বিরুদ্ধেও পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছিলেন, “আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। এই সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। বিচার এমনভাবে করা হবে যাতে কেউ এর মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে।”

তিনি শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ হিসেবে উল্লেখ করে আরও বলেন, “বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে। তবে তদন্ত শেষ করতে যুক্তিসংগত সময় লাগবে।”

সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানান, জুলাইয়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ‘উসকানিদাতা’ হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামিসা হত্যায় দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

লারিজানির নিহতের খবর নিশ্চিত করল ইরান

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: বিএনপি মহাসচিব

আসলে কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি

রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল হাজারো ফ্লাইট

ধানমন্ডি ৩২–এ আবারও বুলডোজার, বাড়তি নিরাপত্তা

তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ সরিয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ

১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৫২৮ টাকা

কোরবানির ঈদে ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার উপায়