মঙ্গলবার , ২০ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ধর্ষণ মামলায় নোবেলকে পাঠানো হলো কারাগারে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

Spread the love

অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

এর আগে সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গতকাল (১৯ মে) ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩২।

জানা গেছে, ভুক্তভোগী নারী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে প্রতারণার অভিযোগে একটি মামলায় নোবেলকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের ট্যাংকারে মার্কিন হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেলেন

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানি দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রীর

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানা তাকাইচি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে দিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠক শুক্রবার

আমরা অফিসে ঢুকতে পারিনি সাড়ে ১৩ বছর : জামায়াত আমির

দক্ষিণ সুদানে হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রাণহানি

ভারতের সফর বাতিল করে ঢাকায় ফিরেছেন ডা. জাহেদ উর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক