রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন দফা দাবিতে অনশনরত জবির ১৪ শিক্ষার্থী অসুস্থ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

Spread the love

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সকাল থেকে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়া কয়েকজন শিক্ষার্থীর পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, আশিকুর রহমান আকাশ, ফেরদৌস শেখ, জুবায়ের রিওন, শের আলী ও সোহাগ আহমেদ।

আজ রবিবার (১২ জানুয়ারি) রাত নয়টায় অনশনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানজিল। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। রাত ৯ টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আতিকুর রহমানের প্রাথমিক চিকিৎসা চলছে মেডিকেল সেন্টারেই।

এদিকে রাত ৯ টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়েন তাওহীদুল ইসলাম ও ফয়সাল মুরাদ।

এ বিষয়ে মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার মো. রাকিব হোসেন বলেন, তানজিলের ব্লাড প্রেসার কমে গিয়েছে। দুপুরের পর থেকে প্রস্রাবও হয়নি। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। এ মুহুর্তে তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। তাঁকে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে।

মেডিকেল অফিসার রাকিব আরও বলেন, তাওহীদের ব্লাড প্রেসার বেড়ে গেছে, আপাতত এখন স্যালাইন দিবো না। আর ফয়সালের চোখ ঢেবে গিয়েছে। স্যালাইন দিতে হবে।

এদিকে ১০ জন শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে কয়েকজন শিক্ষার্থীকে রাত ১১ টায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২১ দিনেও অনড় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা

দেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি নারীর মৃত্যু

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ

আজ সারা দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

‘সিরিজ হার জীবনের অংশ’ – মন্তব্য লিটনের

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা নয়, ডিসেম্বরেই নির্বাচন চাই: তারেক রহমান

বিএনপি ও জামায়াতের আলাদা পথে ক্ষমতার লড়াই

গণভোটের প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার ছাপাচ্ছে ইসি

‘ইচ্ছাকৃত গর্ভপাতে’ দেশে কিশোরী ও মধ্যবয়সী নারীদের কন্যাশিশুর ভ্রূণ বেশি: বিবিএসের প্রতিবেদন