মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। সকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় এই গতির দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আইএমডি।

আবহাওয়া বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সময় রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির সামনের মেঘমালা উপকূলে প্রবেশ করে। এ সময় এর পেছনের অংশও উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছিল। ফলে স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়।

আইএমডির তথ্য অনুযায়ী, রাত ১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের কাছে অবস্থান করছিল। তখন এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ছিল।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি পুরোপুরি স্থলভাগ অতিক্রম করবে। আগামী ১২ ঘণ্টা দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে, স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ১ থেকে ১ দশমিক ৫ মিটার বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। বিশেষ করে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের প্রভাব বেশি পড়তে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী : স্পিকার

লেবাননে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হিজবুল্লাহকে ইরানের ২০ কোটি ডলার

বোরকা পরে জবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেত্রী, শিক্ষার্থীদের হাতে ধরা

মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ড

বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্রও ব্যর্থ হয়

ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন

বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী

দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা বিরোধী মামলার রায় ফেব্রুয়ারির মধ্যেই: চিফ প্রসিকিউটর