সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফ্লোরিডায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় আবাসিক এলাকায় একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায় লিয়ারজেট-৬০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

তবে বিমানটি বোকারাটন থেকে উড্ডয়ন করেছিল—এমন প্রাথমিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি। প্রায় আট হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় উড়োজাহাজটি হঠাৎ ডান দিকে বাঁক নেয় এবং দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মাটিতে আছড়ে পড়ার আগে বিমানটি একটি গাছে ধাক্কা দেয় এবং বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে। এতে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের আকাশ।

দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। বিরূপ আবহাওয়ার সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ সাত বছর পর জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে বড় পরিবর্তন

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর গভীর শোক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ নয়’ – জাতীয় নাগরিক পার্টি

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে

জুলাই পরবর্তী বাংলাদেশকে পরনির্ভরশীল দেখতে চায় না সরকার