রবিবার , ১ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৪২ কারখানায় ছুটি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ

Spread the love

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। গতকালও রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে কালিয়াকৈরে ১২টি কারখানা বন্ধ এবং আশুলিয়ায় ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। তাঁদের আশঙ্কা, আন্তর্জাতিক পরিস্থিতি, গ্যাস-বিদ্যুতের সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়লে রপ্তানি ও ক্রয়াদেশ ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

শ্রমিক নেতাদের দাবি, মজুরি বোর্ড গঠন করা হলে চলমান আন্দোলন কমে আসবে। এরই মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে আজ নতুন মজুরি বোর্ড গঠন করা হবে।

মিরপুরে ভাঙচুর ও সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গতকাল সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর মিরপুর এলাকা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যাওয়ার পর আন্দোলনকারীরা মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুর চালান। এ সময় হিমালয় গার্মেন্টস ও বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটে।

শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার জানান, ভাঙচুরে জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈরে ১২ কারখানা বন্ধ

গাজীপুর প্রতিনিধি জানান, কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিক বিক্ষোভের কারণে ওই এলাকায় ১২টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এসব তথ্য জানান।

আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি

সাভার প্রতিনিধি জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। কাঠগড়া বাজার, আমতলা, নয়াপাড়া ও আশপাশের এলাকার বিভিন্ন কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে।

সকালে নাঈম নিটওয়্যারের শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কন্টিনেন্টাল গার্মেন্টস, এআর জিন্স ও সিডব্লিউএসহ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

বিক্ষোভ চলাকালে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আহত পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফয়সাল ইসলাম জানান, আন্দোলনের মধ্যে ঘটনাস্থল থেকে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা সেগুলো সেখানে এনেছে বা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজ গঠন হচ্ছে মজুরি বোর্ড

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য আজ নতুন মজুরি বোর্ড গঠন করা হবে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারাও মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।

গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজ করলেও বাইরে থেকে কিছু লোক এসে তাঁদের উত্তেজিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি মীর আবুল কালাম আজাদ বলেন, মজুরি বোর্ড গঠন এবং চলমান শ্রমিক আন্দোলন নিয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁদের জোটের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে প্রতিনিধি দেওয়া হচ্ছে। মজুরি বোর্ড গঠিত হলে চলমান আন্দোলন ও অসন্তোষ কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের আন্দোলন নিয়ে সরকার ও পোশাকশিল্পের মালিকরা উদ্বিগ্ন। সরকার ও মালিকপক্ষ যখন শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে, তখন কার স্বার্থে এবং কারা আন্দোলন করছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে, শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে রাত ৮টার দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে ছাত্রদল’

৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই মিলবে নির্বাচনী অধিকার: ইসির ঘোষণা

বিদেশি পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী

রাষ্ট্রপতির যুক্তরাজ্য সফর: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রাণ গেল ইতালী প্রবাসীর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক