রবিবার , ১ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ব্যাংকিং খাতের সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ণ

Spread the love

আর্থিক খাতের সুরক্ষাবলয় শক্তিশালী করা এবং ব্যাংকিং খাতের তদারকি ও সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে।

শুক্রবার ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট টু’-এর আওতায় এ চুক্তি সই হয়। শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জিন পেসম চুক্তিতে সই করেন।

প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে বাস্তবায়িত হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এ ছাড়া অব্যবহৃত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ হারে ‘কমিটমেন্ট ফি’ প্রযোজ্য হতে পারে।

তবে বিশ্বব্যাংক চলতি অর্থবছরসহ বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের জন্য এ কমিটমেন্ট ফি মওকুফ করে আসছে।

ঋণ পরিশোধের মেয়াদ ২৫ বছর। এর মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে অবকাশকাল হিসেবে নির্ধারিত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে বিএনপির গলার কাঁটা ‘হেভিওয়েট’ বিদ্রোহী প্রার্থীরা

শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন; শুরু হয়েছে গণনা

৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

দুই দশক পর বরিশালে তারেক রহমান: নেতাকর্মীদের ঢল

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের বহুমুখী পদক্ষেপ: ট্যাগ অফিসার ও বিজিবি মোতায়েন

‘শুধু প্রকৌশলী নয়, ভালো মানুষ তৈরি হোক’: সেনাপ্রধান

ভিপি-জিএস-এজিএসসহ ১৫ পদে জয় শিবির সমর্থিতদের

ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, বাড়ছে সরকারবিরোধী ক্ষোভ

এনআইডি সেবা সহজীকরণে মাঠ পর্যায়ে জন্মতারিখ সংশোধনসহ একাধিক প্রস্তাব ইসির