বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিফা ই-টায়ারে ফাইনালের পথে বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ

Spread the love

ফিফার ই-টায়ারের সেমিফাইনালে জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ম্যাচে রাতুলের একমাত্র গোলে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ম্যাচের ১৪ মিনিটে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন রাতুল। তাঁর এই গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে দল।

এর আগে একই দিন দুপুরে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন পাভেল।

আজারবাইজানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশ। এরপর পঞ্চম স্থানে থাকা ৩২টি দলকে নিয়ে ‘ই’ টায়ারের নকআউট পর্ব শুরু হয়। সেখানে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ।

ফিফা এই প্রতিযোগিতায় ছয়টি টায়ারে ছয়জন চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

সর্বশেষ - অপরাধ