রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

Spread the love

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরাও শুনছেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলেও জানান তিনি।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চলে আসছে। তাঁর দাবি, এসব শক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং পরিস্থিতির সুযোগ নিতে চায়।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যাঁরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছেন, তাঁদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারতকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনা ভাঙলো পুলিশ

খামেনি এখন ‘শহীদ’, যুক্তরাষ্ট্র ‘বড় ভুল করেছে’: বিশ্লেষক

মিত্রদের আসন দাবিতে চাপে বিএনপি, ছাড় পেতে পারে সর্বোচ্চ ৫০টি

মক্কা-মদিনার বিষয়ে কোনো আপস নেই, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইতিহাসে তৃতীয়বার হতে যাচ্ছে আ. লীগবিহীন সংসদ নির্বাচন

মালয়েশিয়ায় ড্রোন অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ জন আটক

জুলাই আন্দোলনের অর্জন এককভাবে কারো নয়: ডা. জাহিদ হোসেন

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের

প্রত্যাবর্তনের ক্ষণে ৩০০ ফিটে লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি