রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তাপসের ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকা ও ৫ লাখ ডলার লেনদেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
সাবেক মেয়রের সঙ্গে স্ত্রী আফরিন তাপস, ফাইল ছবি

Spread the love

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মামলায় তাপসের স্ত্রী আফরিন তাপসকেও আসামি করা হয়েছে।

আজ রবিবার (৫ জানুয়ারি) বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন।

আক্তার হোসেন বলেন, ঢাকা-১০, ঢাকা-১২ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৩ তোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করেন।

দুদক মহাপরিচালক জানান, ফজলে নূর তাপস নিজ নামীয় ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে তার জ্ঞাত আয়ের সঙ্গেহ অসংগতিপূর্ণ ৩০৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫২৮ টাকা জমা ও ২৩৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলন করে তার ব্যাংক হিসাবে মোট ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা লেনদেন করেন। একই সঙ্গে ২ লাখ ৬৩ হাজার ৭৩৬ মার্কিন ডলার জমা ও ২ লাখ ৫৩ হাজার ৭৯১ ডলার উত্তোলনসহ মোট ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেন।

এদিকে দুদক বলছে, অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ছাড়া একই মামলায় ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপসকে আসামি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজি বরদাশত নয়, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে আগস্টে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, জানাল ইরান

দেশের রাজনীতিতে ‘সুবাতাস’ বইবে লন্ডন বৈঠকের পর: রিজভী

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‌্যাব

ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

প্রধানমন্ত্রী হিসেবে নিজ জেলা বগুড়ায় তারেক রহমানের প্রথম সফর

নির্ধারণ করে দিলো সরকার ডিমের দাম

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ 

ডাকসু নির্বাচন গণতন্ত্রের বড় পদক্ষেপ: আসিফ নজরুল