বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

Spread the love

জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে তা সমাধানের কাজ চলছে। ঝুঁকি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত হওয়ার পর ওয়েবসাইটটি আবার চালু করা হবে। তবে এটি পুনরায় চালুর নির্দিষ্ট সময় জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা তৈরি হয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে। এতে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কোনো সাইবার হামলা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ নিহত ১৪

হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে

উদ্বোধনের পরদিনই অন্ধকারে মওলানা ভাসানী সেতু

নির্বাচন পেছাতে কিছু দল চেষ্টা করছে: মির্জা ফখরুল

ট্রাম্পের চরম হুঁশিয়ারি: “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে”

জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস