শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুলশানের দুই অভিজাত ক্লাবে ডিএনসির মাদকবিরোধী অভিযান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর গুলশানে দুটি অভিজাত ক্লাবে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে গুলশানের মিডিয়া ক্লাব ও জার্মান ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত দেড়টার দিকে গুলশান-১-এর জব্বার টাওয়ারে অবস্থিত মিডিয়া ক্লাবে অভিযান চালানো হয়। পরে রাত ২টার দিকে জার্মান ক্লাবে অভিযান শুরু করেন ডিএনসির কর্মকর্তারা।

গত কয়েক দিন ধরেই রাজধানীর বিভিন্ন ক্লাব ও বারে গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে গুলশানের মিডিয়া ক্লাব ও জার্মান ক্লাবে চালানো সর্বশেষ অভিযানে কতজনকে আটক করা হয়েছে এবং কী পরিমাণ মাদক জব্দ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ