বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

Spread the love

৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে চাকরি করবেন। এ গ্রেডে বেতনক্রম ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

২০২২ সালের নভেম্বরে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা নেওয়া হয়। ২০২৫ সালের ৮ জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সবশেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত সুপারিশের ১০ মাসেরও বেশি সময় পর এবার নিয়োগের গেজেট প্রকাশ করা হলো।

৪৫তম বিসিএসে ক্যাডারভিত্তিক নিয়োগের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন মিলিয়ে সবচেয়ে বেশি ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন নিয়োগ পেয়েছেন। এ ছাড়া পুলিশ ক্যাডারে ৮০ জন, কাস্টমস ক্যাডারে ৫৪ জন এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জন নিয়োগের কথা জানিয়েছিল পিএসসি।

সর্বশেষ - অপরাধ