সোমবার , ১২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে একাধিক বৈঠক বাংলাদেশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

Spread the love

নতুন ঋণ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে একটি অংশীদারত্ব কাঠামো চুক্তি (পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) নিয়ে কাজ চলছে। চুক্তিটির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্র ও কার্যক্রম নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়া চলমান থাকলেও বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে আমির খসরু বলেন, বাংলাদেশ একটি ভালো কর্মসূচি পাবে বলে তিনি মনে করেন। সরকারের পরিকল্পনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ও ঘোষিত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হচ্ছে বলেও জানান তিনি।

আইএমএফের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির সঙ্গে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং আলোচনা অব্যাহত রয়েছে। পরবর্তী কয়েক দিনেও আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঋণ কর্মসূচির শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফের কিছু শর্ত নিয়ে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী।

অর্থমন্ত্রী আরও বলেন, কিছু বিষয়ে শর্ত বাস্তবায়নের ধারাবাহিকতা বা সময় নির্ধারণের প্রয়োজন রয়েছে। এসব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আইএমএফের কাছে তুলে ধরা হচ্ছে। দুই পক্ষের মধ্যে যেসব বিষয়ে পার্থক্য রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

এদিকে বিশ্ব অর্থনীতির নীতি নির্ধারণী আলোচনা চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে। ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ সম্মেলনে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী, উন্নয়ন সহযোগীসহ ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ