বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে মুক্ত কুষ্টিয়ার সেই শিক্ষক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ণ

Spread the love

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক হওয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পুলিশ পরিস্থিতি সামাল দিতে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়েছিল। তবে বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে তাঁকে দ্রুত ও সসম্মানে বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিনের তথ্যমতে, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে নাগরিক সমাজ ও গণতন্ত্রের মূল শক্তি হলো মতপ্রকাশের স্বাধীনতা ও সহাবস্থানের সংস্কৃতি। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই একটি সুস্থ সমাজের লক্ষণ। প্রধানমন্ত্রীর নির্দেশের পর রাতে পুলিশ ওই শিক্ষককে নিরাপদে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত