বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল। এ সময় গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এ সফর অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল উপস্থিত ছিলেন।

গুগলের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ‘গুগল ফর এডুকেশন’-এর স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্সবিষয়ক ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি। গুগলের একদল বিশেষজ্ঞও বৈঠকে অংশ নেন।

বৈঠকে ‘গুগল ফর এডুকেশন’ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তি ও এআই ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, আসামি সোহেলের স্বীকারোক্তি

গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পরপর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধার অভিযান চলছে

খুলনায় পরকীয়া ও বিয়ের জেরে একই পরিবারের ৪ জনকে গুলি

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয়

ঢাকার মেট্রোতে নিরাপত্তা জোরদার, ককটেল ও ছাদে ওঠার ঘটনা নিয়ে সতর্কবার্তা

রুমিন ফারহানার পক্ষে থাকায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত

নির্বাচনে আরও ৩৬ কেন্দ্রে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ