মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। জাতিসংঘ সদরদপ্তরে সাইডলাইন বৈঠকে তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসূচিতে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকের বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। সফরের অংশ হিসেবে অর্থনৈতিক কূটনীতির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করছেন। এসব আলোচনায় বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে।

বিশ্বব্যাংক গ্রুপের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ২০২৩ সালের ২ জুন পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে বিশ্বব্যাংক উন্নয়ন অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এআই প্রযুক্তিতে এক সপ্তাহেই ছাড়াল ৩০০ ডিজিটাল মামলা

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা বাড়ছে

দক্ষিণ কেরানীগঞ্জে লেগুনায় অগ্নিসংযোগ, রহস্যময় দুই ব্যক্তি পলাতক

মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: আইজিপি

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

চিকিৎসকদের দায়বদ্ধতা নিয়ে সেবা দানের আহ্বান জামায়াত আমিরের

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ

সাত কলেজ নিয়ে রোডম্যাপ না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা

আগস্টের শেষেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা