শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্স সিটিতে মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই ইজেকশন ব্যবস্থার মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া এফ-১৬ যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি ইউনিটের অন্তর্ভুক্ত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে টেক্সাসের সংশ্লিষ্ট ইউনিট দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, যুদ্ধবিমানটি মাটিতে বিধ্বস্ত হলেও ঘটনাস্থলে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে শিগগিরই তদন্ত শুরু করবে মার্কিন বিমানবাহিনী।

এয়ার ন্যাশনাল গার্ড মার্কিন বিমানবাহিনীর একটি রিজার্ভ শাখা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন প্রতিরক্ষা ও জরুরি কার্যক্রমে এই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

দুর্ঘটনার পর মিশিগানের সিনেটর গ্যারি পিটার্স জানান, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

সর্বশেষ - অপরাধ