বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র বিবিসিকে জানান, দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর আহত একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। প্রকাশিত ভিডিওতে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে?

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার দিন চ্যাটসওয়ার্থ এলাকায় এর আগে একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। একটি এসইউভির সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত এবং ছয়জন আহত হন।

ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলের আশপাশে কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার অবস্থান করছিল বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারটি সেগুলোরই একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে কতজন আরোহী ছিলেন এবং সেটির মালিকানা কার—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ ও হেলিকপ্টারটির পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - অপরাধ