বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনায় মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের জন্য ‘লেভেল-৩’ বা ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ নির্দেশনা জারি করা হয়।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের দেশটিতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন স্বার্থ লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার ঝুঁকি।

এ ছাড়া সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইনের বিধিনিষেধ সম্পর্কেও মার্কিন নাগরিকদের সতর্ক করেছে পররাষ্ট্র দপ্তর। সতর্কবার্তায় দেশটির বেশ কিছু অঞ্চলকে বিশেষভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেনের ক্ষেত্রে আরও কঠোর ভ্রমণ সতর্কতা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। চরম নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটির জন্য ‘লেভেল-৪’ বা ‘ভ্রমণ না করার’ নির্দেশনা কার্যকর রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতা ব্যবস্থায় লেভেল-৩ নির্দেশনার অর্থ হলো ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা, আর লেভেল-৪ নির্দেশনা হলো সংশ্লিষ্ট দেশে ভ্রমণ না করার পরামর্শ।

সূত্র: আল-জাজিরা।

সর্বশেষ - অপরাধ