সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ক্রোয়েশিয়ায় ভয়াবহ দাবানল, নিরাপদে সরানো হলো ৭০০ মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের ব্রাচ দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর পাইনবন ও ঝোপঝাড় পুড়ে যাওয়ার পর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দ্বীপটির পশ্চিমাঞ্চলের মিলনা শহর ও আশপাশের বসতিগুলোতে চরম ঝুঁকি তৈরি হয়। রাতভর আগুন নিয়ন্ত্রণে রাখতে দমকলকর্মীরা অভিযান চালিয়ে শেষ পর্যন্ত মিলনা শহরকে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে সক্ষম হন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সরিয়ে নেওয়ার সময় দুইজন আহত হয়েছেন। উদ্ধার অভিযানের সময় এক বৃদ্ধা নৌকা থেকে পড়ে প্রায় ডুবে যাচ্ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। গুরুতর ঝুঁকির মধ্যে পড়লেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এ ছাড়া ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় এক যুবকও আহত হয়েছেন। আগুনের কারণে মিলনা শহরসহ ব্রাচ দ্বীপের পশ্চিমাঞ্চলের বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, শনিবার রাতের পর আগুনের বিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগুন মিলনা, ব্রাচের দক্ষিণ উপকূল এবং ব্লাকা মরুভূমি এলাকার দিকে ছড়িয়ে পড়েছে।

গুগল ম্যাপসের সর্বশেষ হিসাব অনুযায়ী, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন প্রায় ৫৬ বর্গকিলোমিটার বা ৫ হাজার ৬০০ হেক্টর। ৩৯৫ বর্গকিলোমিটার আয়তনের ব্রাচ দ্বীপের প্রায় ১৪ শতাংশ এলাকা আগুনের আওতায় এসেছে বলে ওই হিসাবে উল্লেখ করা হয়েছে।

মিলনার মেয়র ফ্রানে লোজিচ জানান, শুরুতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হলেও পরবর্তীতে পরিস্থিতি দ্রুত বদলে যায়। প্রবল বাতাসের কারণে আগুন আবারও ছড়িয়ে পড়তে থাকে।

জনবসতি রক্ষায় অভিযান অব্যাহত

রবিবারও আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি জনবসতি রক্ষায় দমকলকর্মীদের অভিযান অব্যাহত ছিল। সরকারি সংবাদ সংস্থা হিনার প্রতিবেদনে এক জ্যেষ্ঠ অগ্নিনির্বাপণ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দাবানলে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর পাইনবন ও ঝোপঝাড় ধ্বংস হয়েছে।

দাবানলের বিস্তার ঠেকাতে দমকলকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রবল বাতাস অব্যাহত থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত