বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কমলাপুরসহ চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু হচ্ছে মেট্রোরেল প্রকল্পে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের চারটি স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে। চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা স্টেশনে এ কাজ শুরু হবে।

ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ এগিয়ে চলছে। উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে এ কাজ শুরু হয়েছিল ২০২৫ সালের ২০ জানুয়ারি।

প্রকল্পের তথ্য অনুযায়ী, প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশনে এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

এমআরটি লাইন-১ প্রকল্পের ১২টি ভূগর্ভস্থ স্টেশনের আশপাশে থাকা বিভিন্ন ইউটিলিটি লাইন ও সেবা স্থানান্তর করে একটি ‘ইউটিলিটি কমন করিডরে’ নেওয়া হচ্ছে। এ কাজে যুক্ত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। নির্মাণকাজ চলাকালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

প্রকল্প কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউটিলিটি স্থানান্তরের কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য অনুযায়ী, কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে।

২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এমআরটি লাইন-১-এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির আওতায় দুটি রুট নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বিমানবন্দর রুটে থাকবে ১২টি স্টেশন। এ রুট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করবে।

অন্যদিকে, ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে থাকবে সাতটি উড়াল ও দুটি ভূগর্ভস্থ স্টেশন। এ রুট নতুনবাজারকে পূর্বাচলের সঙ্গে যুক্ত করবে।

প্রকল্পের ডিপো নির্মাণের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৩৫ দশমিক ৯০ হেক্টর জমির ভূমি উন্নয়নকাজ ২০২৫ সালের ৩১ আগস্ট শেষ হয়েছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি চালু হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়বে এবং যানজট কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছে প্রকল্প কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছেলেকে আটকের জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার

সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: সালাহউদ্দিন আহমদ

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের ফাঁসির আদেশ

আইন পাসে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন মির্জা ফখরুল

রূপপুরের ইউরেনিয়াম নিয়ে রাশিয়া থেকে ঢাকার পথে কার্গো বিমান

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ: নিরাপত্তা নিশ্চিতে উপাচার্যের পদক্ষেপ

প্রথমে যাবেন লন্ডন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার কাজ শুরু

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মৃত্যুহার বৃদ্ধির শঙ্কা

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষ: একই পরিবারের ৩ জন নিহত

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা