বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ

Spread the love

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণ রোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়।

পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারে গুরুত্ব

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। পরিবেশ দূষণ কমাতে প্রচলিত নির্মাণসামগ্রীর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ

https://amarbanglanews24.com/

দেশের টাকা পাচার করে দেউলিয়া করে দিয়েছে শেখ হাসিনা : চরমোনাই পীর

সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, রমজানে ১০ লাখ পরিবারে সুলভ প্রোটিন কর্মসূচি

মা ইলিশের দাম আকাশছোঁয়া, বড় মাছ এখনও নদীতে নেই

স্বামীর নাম জালিয়াতির অভিযোগে তদন্ত দাবি করলেন নীলা ইস্রাফিল

ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন

নিশ্চিন্তে থাকতে বললেন সনাতন ধর্মাবলম্বীদের পররাষ্ট্র উপদেষ্টা

সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

এআই যুগে সন্তান লালন-পালনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী